ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর থেকে একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে হযরতপুর মাদবর নগর এলাকার এক পরিত্যক্ত বাড়িতে খুলিটি পাওয়া যায় বলে পুলিশ জানায়।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলিটিতে তিনটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াই মাস আগে ওই গ্রামে আফজাল হোসেন নামে দশম শ্রেণীর এক ছাত্র অপহৃত হয় জানিয়ে তিনি বলেন, আফজালের খোঁজ পাওয়া যায়নি। খুলিটি আফজালের কিনা তার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪৫২ ঘ.
bdnews24