কক্সবাজার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ডুলহাজার ঢালা এলাকায় ঢাকা-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউসুফ (৫০) উপজেলার ওলুবনিয়া এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউসুফ নিহত হয়। আহত হয় ১৫ জন।
আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩২৪ ঘ.
bdnews24