২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দা পৌর মেয়রের বাড়ির মালামাল জব্দ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় মেয়ররের বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ফরিদপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় মেয়ররের বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ। আদালতের নির্দেশে সোমবার সকালে পৌর মেয়র ও উপজেলা বিএনপিরর সহ সভাপতি এম এ জাহিদ খোকনের নগরকান্দার মধ্যজগদিয়া এলাকার বাড়ি থেকে মালামাল জব্দ করা হয়। নগরকান্দা থানার ওসি আবদুল করিম জানান, ২০১১ সালের ৮ এপ্রিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডাকা হরতালের সময় নগরকান্দা আওয়ামী লীগ অফিস, থানা ও উপজেলা পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়িতে আগুনও দেয় হরতাল সমর্থনকারীরা। এসব ঘটনায় ১৬৩ জনকে আসামি করে পাঁচটি মামলা করে পুলিশ। মামলা পাঁচটির অন্যতম আসামি পৌর মেয়র এম এ জাহিদ খোকন তখন থেকেই পলাতক। গত ২ নভেম্বর পাঁচ মামলার মধ্যে উপজেলা পরিষদ কার্যালয় ভাংচুরের মামলায় পৌর মেয়রের বাড়ির মালামাল জব্দের আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭৫৫ ঘ.