কক্সবাজার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় কক্সবাজার ও টেকনাফ থেকে ৪২ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার নাইক্ষ্যংছড়ির ঘুনধুম, তমব্রু ও শাহপরীর দ্বীপে পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান জানান, ঘুনধুম থেকে ১৮ ও তমব্রু থেকে ১০ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে টেকনাফ ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, শাহপরীর দ্বীপ থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে বিকালেই ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮৪০ ঘ.
bdnews24