কক্সবাজার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় পিতলের একটি বুদ্ধমূর্তি পাওয়া গেছে, এক মাস আগে রামুতে বৌদ্ধ বিহারে সাম্প্রদায়িক হামলার সময় এটি লুট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব দরগারবিলের হাতিমোড়া এলাকায় রোববার বিকালে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি পাওয়া যায় বলে র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর সারওয়ার-ই আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূর্তিটি ১৪ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা এবং ১ কেজি ১০ গ্রাম ওজনের।
এটি গত ২৯ সেপ্টেম্বর হামলার সময় লুট হয়েছিল বলে র্যাব কর্মকর্তাদের ধারণা।
কোরবান অবমনাননার অভিযোগ তুলে ওই রাতে রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছিল।
এর পর গত ২৫ অক্টোবর রামু থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24