২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দুর্দশায় ক্ষুব্ধ কাদের

ঢাকা-কক্সবাজার সড়কের কেরানীরহাট থেকে লোহাগড়া পর্যন্ত অংশের দুরাবস্থা দেখে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কক্সবাজার সড়কের কেরানীরহাট থেকে লোহাগড়া পর্যন্ত অংশের দুরাবস্থা দেখে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তথ্য অধিদপ্তর এক বিবরণীতে জানিয়েছে, রোববার সকালে সড়কটি পরিদর্শনের সময় কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারীর নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসানকে কারণ দর্শাতে বলতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন মন্ত্রী। জরুরি ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে সড়কটি মেরামতেরও নির্দেশ দেন কাদের। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহমেদসহ সওজ এর চট্টগ্রাম, বান্দরবান, দোহাজারী ও কক্সবাজার এলাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৩৫৫ ঘ.