চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকু-ে একটি কাভার্ড ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার জোরা আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক বাচ্চু বেপারী (২৮) মাদারীপুরের শিবচর আত্রাইল এলাকার আবু বক্কর বেপারীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফারুক ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক নিয়ন্ত্রণ হারালে মালবাহী কাভার্ড ভ্যানটি উল্টে যায়। এতে চালক বাচ্চু ও ভ্যানে থাকা তোফাজ্জল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়।
পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চুর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/এসইউ/১২২৮ ঘ.
bdnews24