২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নেত্রকোনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার পর্যন্ত বিরিশিরি কালচারাল একাডেমির সামনের সড়কে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জালাল উদ্দিন তালুকদারের ছেলে কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার জামাল উদ্দিন রব্বানীসহ আরো অনেকে। কুতুব উদ্দিন তালুকদার রুয়েল বলেন, ৪০ দিনেও পুলিশ পরিকল্পিত এই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি। পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের টালবাহানা দুর্গাপুর ও কলমাকান্দাবাসী মেনে নেবে না। এর আগে দুর্গাপুরের নিজ বাস ভবনে জালাল উদ্দিন তালুকদারের চেহলাম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল,কুরআনখানি ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। গত ২৫ সেপ্টেম্বর সকালে নিজ বাসভবনে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগ নেতা জালাল তালুকদার। এ ঘটনায় তার প্রথম স্ত্রীর ছেলে কুতুব উদ্দিন তালুকদার রুয়েল বাদী হয়ে সৎ মা আয়েশা খানম এবং আয়েশার প্রথম স্বামীর ছেলে মাসুদসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪০ ঘ.