নরসিংদী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে নরসিংদীর দামের ভাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন (৩০) সদর উপজেলার শান্তির ভাওলা গ্রামের আলেক মিয়ার ছেলে। জমি কেনাবেচার কাজ করতেন তিনি।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, জমি কেনাবেচা নিয়ে বিরোধের জের ধরে সহযোগী ব্যবসায়ী শুভ, বিল্লাল ও ফারুকসহ আরো কয়েকজন মোবারককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে মেঘনা নদীর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৮ ঘ.
bdnews24