চুয়াডাঙ্গা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে দর্শনা-ডিঙ্গেদহ সড়কে এ দুর্ঘটনায় নিহতের নাম সিজান হোসেন (৬)। সে ডিঙ্গেদহের মনিরা কিন্ডারগার্টেন বিদ্যাপিঠের কেজি শ্রেণীর ছাত্র। তার বাবা ফুলবাড়ি গ্রামের বাবলু হোসেন।
সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, স্কুল ছুটির পর সিজান রাস্তা দিয়ে হেটে পাশে মামাবাড়ি যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি আলমসাধু তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৩ ঘ.
bdnews24