ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি বার থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা চুরির ঘটনায় ওই বারের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শহীদুর রহমান মোল্লা ওরফে সোহাগের (৩১) কাছ থেকে চুরির ১০ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরপুরের মধ্য পীরেরবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তেজগাঁও থানার ওসি ওমর ফারুক।
সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, হোটেল সালিমার -এর বিক্রয় প্রতিনিধি সোহাগ গত মঙ্গলবার কৌশলে হোটেলের লকার ভেঙে ১৩ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এসইউ/১৮৩১ ঘ.
bdnews24