আটক ৭০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি
বাংলাদেশে অবৈধ অনুপ্রেবশের সময় বৃহস্পতিবার ৭০ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।
কক্সবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবৈধ অনুপ্রেবশের সময় বৃহস্পতিবার ৭০ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।
কক্সবাজারে বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তে ৫ জন, তুমব্রু সীমান্তে ১৩ জন ও কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে বিকাল সাড়ে ৪টায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফে বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার টেকনাফের কায়ুকখালী খাল ও কেরুনতলী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রেবশের চেষ্টাকালে ৪৮ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের পর্যাপ্ত চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিয়ে রাত ৮টার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৪৫ ঘ.
