২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩টি খাবারের দোকানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে নারায়ণগঞ্জে একটি চাইনিজ রেঁস্তোরাসহ তিনটি খাবারের দোকানকে এক লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে নারায়ণগঞ্জে একটি চাইনিজ রেঁস্তোরাসহ তিনটি খাবারের দোকানকে এক লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন পারভীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন সাংবাদিকদের জানান, শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘ক্যাবওয়ে’ ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি পাউরুটি পাওয়া যায়। এছাড়া সেখানে নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করা হয়। এ কারণে ওই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার অভিযোগে ‘মেনিন ২০০০ চাইনিজ রেস্টুরেন্ট’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও কেক তৈরির অপরাধে সুগন্ধা বেকারিতে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএইচ/২২৪৫ ঘ.