ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স¤প্রচার নীতিমালার খসড়া প্রণয়নের লক্ষ্যে তথ্য সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার।
১৬ সদস্যের এই কমিটিকে আগামী একমাসের মধ্যে খসড়া তৈরি করতে বলা হয়েছে বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
যুগ্মসচিবকে (প্রেস) কমিটির সদস্য সচিব করা হয়েছে। এতে প্রধান তথ্য কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক সদস্য থাকছেন।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর ও সময় টেলিভিশনের আহমেদ জোবায়েরকে সদস্য রাখা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাহাব ইনাম খান এবং এনজিও প্রতিনিধি তাহমিনা রহমানও কমিটিতে রয়েছেন।
কমিটির বাকি পদগুলো পূরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক, আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিবের নিচে নন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসজিবের নিচে নন)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০২০ ঘ.
bdnews24