২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছে চট্টগ্রাম চিড়িয়াখানার ‘পূর্ণিমা’

রয়েল বেঙ্গল টাইগার ‘পূর্ণিমা’ মারা যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় আর কোনো বাঘ রইল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র রয়েল বেঙ্গল টাইগার ‘পূর্ণিমা’ মারা গেছে। সকাল আটটায় পূর্ণিমার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. মনজুর মোরশেদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ক্যান্সার এবং বয়সের কারণেই ১৯ বছর বয়সে বাঘটি মারা গেছে। কয়েক বছর আগে বাঘটির শরীরে ক্যান্সার ধরা পড়ে। বাঘটির ময়না তদন্ত করা হবে। পূর্ণিমার মৃত্যুর ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় আর কোন বাঘ রইল না। এর আগে ২০০৬ সালে এর সঙ্গি ‘চন্দ্র’ মারা গিয়েছিল। ডা. মনজুর মোরশেদ জানান, একটি রয়েল বেঙ্গল টাইগার সাধারণত ১৫-১৬ বছর পর্যন্ত বাঁচে। ২০০৪ সালে পূর্ণিমাকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩৪৮ ঘ.