২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৫ জনকে পিটিয়ে হত্যা

স্থানীয়রা জানিয়েছে, বামনী নদীতে দুই দল জলদস্যুর মধ্যে সংঘর্ষের পর কয়েকজন ডাকাত তীরে উঠে এলে জনতা তাদের ধরে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নোয়াখালী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার এই ঘটনায় নিহতরা হলেন- নাসির (২৮), মানিক (৩০), মান্নান (২৫), সোহাগ (২২) ও রাসেল (৩০)। পুলিশ সুপার হারুন উর রশিদ হাযারী পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশগুলো থানায় আনা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছে, দুপুরের পর থেকে বামনী নদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল জলদস্যুর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর কয়েকজন ডাকাত চর এলাহীর গাঙচিল এলাকায় তীরে উঠে এলে জনতা তাদের ধরে ফেলে। রাত সাড়ে ১২টার দিকে লাশগুলো সুধারাম থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে নোয়াখালী সদর জেলা হাসপাতালে লাশের ময়না তদন্ত হবে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.