২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে হামলায় নিহত ১

বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জের ধরে শরীয়তপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

শরীয়তপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জের ধরে শরীয়তপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে পালং থানার পশ্চিম চরোসুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়। নিহত তৈয়ব আলী বেপারী ওই গ্রামের বাসিন্দা। হামলার পর আহতবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পালং থানার ওসি মো. রবিউল আলম গ্রামবাসীর বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে রোববার দুপুরে গ্রামের বাবুল জমাদারের সঙ্গে দুলাল বেপারীর ঝগড়া হয়। এর জের ধরে রাতে ১০/১২ জন লোক চারটি মোটর সাইকেলে এসে দুলাল বেপারী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তৈয়ব আলী বেপারী, বিল্লাল, মোস্তফা, ইদ্রিস, আবু বকর সিদ্দিক, দুলাল, মমতাজ, আরিফ হোসেন, মনির হোসেনসহ প্রায় ২০ জন আহত হয়। এছাড়াও বাবুলের দুটি বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। স্থানীয় লোকজন তৈয়ব আলীকে সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান বলে জানান ওসি। তিনি আরো জানান, পরে গ্রামের সব লোক একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা তিনটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের পর তৈয়বকে দাফন করা হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২২ ঘ.