২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

কুমিল্লায় বাসচাপায় সোমবার এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 06:40 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কুমিল্লা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় বাসচাপায় সোমবার এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহত আসাদ আলী (৭০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। একই দুর্ঘটনায় চান্দিনার রেখা আক্তার (২২) নামে এক বাসযাত্রীও প্রাণ হারান। সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমতলী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যান আসাদ মোটর সাইকেলে করে বেলতলী এলাকায় মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস তার সামনে পড়ে যায়। বাসটি মোটর সাইকেলটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় এবং ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী রেখা আক্তার নিহত হন। ইউপি চেয়ারম্যানকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১০ ঘ.