চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলের মোহনার অদূরে ডুবোচরে আটকে পড়া বিদেশি জাহাজটি উদ্ধার করা হয়েছে।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত দেড়টার দিকে জোয়ারের সময় পানামার পতাকাবাহী ‘আটলান্টা এক্সপ্রেস’ উদ্ধার করা হয়।
জাহাজটি উদ্ধার হবার পর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর জেটিতে চলে এসেছে।
রোববার দুপুরের দিকে ইস্পাতের কয়েলবাহী জাহাজটি বন্দরের জেটিতে আসার সময় মোহনার অদূরে এক নম্বর বয়ার কাছে আটকে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪২৬ ঘ.
bdnews24