২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রয়াত মোসলেম উদ্দিন (৫০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিয়াইল গ্রামের রাজা মিয়ার ছেলে। স্ত্রীকে খুনের দায়ে তিনি কারাগারের দ্বিতীয় ইউনিটের মধুমতি ভবনে আটক ছিলেন। কারাগারের উপ-কারারক্ষক নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে মোসলেম হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোসলেমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে মেয়ে মোকসেদা বেগমের কাছে তার লাশ হস্তান্তর করা হয় বলে জানান এই কারা কর্মকর্তা। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তপন কান্তি সরকার জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। ১৯৯৩ সালে স্ত্রী কামনা বেগম হত্যা মামলায় মোসলেম গ্রেপ্তার হন। ২০১০ সালের ২ মে থেকে তিনি কাশিমপুরের কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫১ ঘ.