পিরোজপুর/বাগেরহাট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর শহরের কাছে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকালে শহরের পাশেই বলেশ্বর সেতুর কাছে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এরা হলেন- সদর উপজেলার জুজখোলা গ্রামের সবুজ (২২) ও একই গ্রামের আলামিন (২৩) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপহেলার বড় হরিপুর গ্রামের হাফিজুল বেপারী (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বিআরটিসির একটি বাসের সঙ্গে বলেশ্বর সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় আহত অপর মোটর সাইকেল আরোহী হাফিজুলকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯২৫ ঘ.
bdnews24