২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে মৃত্যু বুয়েট ছাত্রের

কক্সবাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত মুরছালিম করিম (২০) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম অক্সিজেন এলাকার জিল্লুর করিমের ছেলে। রোববার দুপুর দেড়টায় জেলা শহরের মোহাজের পাড়ায় একটি পুকুরে মুরছালিম ডুবে যায় বলে তার নানা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ঈদের ছুটিতে রোববার সকালেই চট্টগ্রাম থেকে নানার বাড়িতে এসেছিল মুরছালিম। দুপুর ১টার দিকে পুকুর ঘাটে খেলার সময় পা পিছলে তিনি পড়ে যান। বড় ভাই মোস্তাকিমের চিৎকারে আত্মীয়-স্বজনরা এসে পুকুর থেকে মুরছালিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, মুরছালিম মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.