২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য অপসারণে প্রস্তুত সিটি করপোরেশন

ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ। ঈদের দিন দুপুর ১টা থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ডিএসসিসির নিয়মিত ৫১০০ জন পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে অতিরিক্ত আরো দুই হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এই কর্মকর্তা জানান, এরই মধ্যে জবাইকৃত পশুর বর্জ্য সংরক্ষণে মোট ষাট হাজার পরিবেশবান্ধব পলিব্যাগ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। বর্জ্য সংগ্রহ কাজে গতিশীলতা আনতে ৬শ’ ভ্যান থাকবে। এছাড়া ৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ২৫টি ডাম্পার, ৪টি ট্রেইলর, ২টি প্রাইম মোভার ও ১০টি পানির গাড়ি সরবারাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০১ ড্রাম ব্লিচিং পাউডার রাখার পাশাপাশি ১১৮টি খোলা গাড়ি ও ৩৪টি কন্টেইনার ক্যারিয়ার নিয়োজিত থাকবে। এর বাইরে মাতুয়াইলের স্যানেটারি ল্যান্ডফিলে পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণের জন্য ৩টি এক্সক্যাভেটর, ৩টি বুলডোজার, ২টি টায়ার ডোজার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৪৮ ঘ.