২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ‘গুলিবিদ্ধসহ’ আহত ৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পরাজিত প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে ‘একজন গুলিবিদ্ধসহ’ ৫জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পরাজিত প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে ‘একজন গুলিবিদ্ধসহ’ ৫জন আহত হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে শহরের পাইকপাড়া এলাকায় সংঘর্ষের সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে উল্লেখ করে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, “কে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” “গুলিবিদ্ধ ব্যক্তিটি আহত হয়েছে কী না জানতে তাকে মেডিক্যাল সনদ নিয়ে আসতে বলা হয়েছে।” প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচনে আলমগীর হোসেন আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুকে পরাজিত করে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমি নিয়ে ভাইদের সঙ্গে বাবুর বিরোধ বাধে। এতে ইন্ধন দাতা হিসেবে কাউন্সিলর আলমগীকে দায়ী করেন বাবু। এর জেরে বুধবার রাতে আলমগীরের সঙ্গে বাবুর লোকজনের বাগবিত-া হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় ১০/১২ রাউন্ড ফাঁকা গুলির শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। “এতে ৫ জন আহত হয়।” ‘গুলিবিদ্ধ’ জিমখানা পশুর হাটের গরু বেপারী আলমাস আলীকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করেছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বাবু ও আলমগীর বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৫ ঘ.