২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খলিফা পট্টিতে আগুন

চট্টগ্রামে কোতোয়ালি থানাধীন খলিফা পট্টি এলাকায় আগুনে দর্জিদের ৪০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কোতোয়ালি থানাধীন খলিফা পট্টি এলাকায় আগুনে দর্জিদের ৪০টি ঘর পুড়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। নগরীর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে দমকল বাহিনীর ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০১৯ ঘ.