ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত নূর মোহাম্মদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে।
পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে বলে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
এতে বলা হয়, সচিব নিযুক্ত হলেও তিনি তার আগের কর্মস্থলের কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন। অবসর উত্তর ছুটি (পিআরএল) শুরুর আগেই তিনি মূল কর্মস্থলে ফিরে যাবেন।
সেনা তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশের আইজির দায়িত্বে ছিলেন নূর মোহাম্মদ। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তাকে রাষ্ট্রদূত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৩৫ ঘ.
bdnews24