২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ দূষণ: তিন কারখানাকে জরিমানা

তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুরের তিনটি শিল্প কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

গাজীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুরের তিনটি শিল্প কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়দেবপুরে তাজ নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টঙ্গীর গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ এবং বোর্ডবাজারের ওয়েস্টার্ন ফেব্রিক্স লিমিটেডকে দূষণের অভিযোগে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায় এক যুগ ধরে পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া কারখানা পরিচালনা করায় তাজ নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রুটিযুক্ত ইটিপির মাধ্যমে উৎপাদন করার অভিযোগে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজকে ৯ লাখ ৮৮ হাজার টাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়াই দুই মাস ধরে উৎপাদনে আসা ওয়েস্টার্ন ফেব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪৪ ঘ.