২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের স্ত্রীর সাক্ষাৎ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল খানির স্ত্রী শেখ মোজাহ বিনতে নাসের আল মিসনাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল খানির স্ত্রী শেখ মোজাহ বিনতে নাসের আল মিসনাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে তাদের এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিসহ দুই দেশের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন কাতারের রাজপরিবারের এই প্রতিনিধি। প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতে তার সরকারের সফলতার কথা তুলে ধরেন। বৈঠকে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ইস্যু নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএ/এসইউ/১৩৫৭ ঘ.