২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হরতালের দুই মামলা

হরতালে পুলিশের পিকআপে অগ্নিসংযোগ এবং যুবলীগ অফিস ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

হরতালে পুলিশের পিকআপে অগ্নিসংযোগ এবং যুবলীগ অফিস ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

সদর থানা ও পলাশবাড়ী থানায় মঙ্গলবার রাতে পুলিশ মামলা দুটি দায়ের করে।

পলাশবাড়ী থানার ওসি শাহ আলম বলেন, হরতাল চলাকালে পলাশবাড়ীর গ্রামীণ ব্যাংকের সামনে পুলিশের একটি পিকআপে হামলা চালিয়ে আগুন দেয় পিকেটাররা। এ হামলায় দুই পুলিশ ও এক সাংবাদিক আহত হন।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিতাই চন্দ্র দাস বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করে।

এ মামলায় এজাহার নামীয় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, হরতাল চলাকালে ১৮ দলের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ ও যুবলীগ অফিসে ভাংচুর করে।

এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আলী বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

এ মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.