ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন স্থাপন করতে যাচ্ছে ওমান।
রোববার ওমানের পক্ষে মোহাম্মদ রমাদান আল বুলুশি এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে হস্তান্তর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দীপু মনি মাসকাটের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ সিদ্ধান্তের দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরো জোরদার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২০৫৮ ঘ.
bdnews24