২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে কিশোর খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার টিকরা এলাকার একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ আলী সদর উপজেলার কাজীপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে বারোঘরিয়া বাজারে একটি চায়ের দোকানে কাজ করত। সদর থানার উপ পরিদর্শক (এসআই) বানী ইসরাইল জানান, প্রতিদিন এশার নামাজের পর দোকান থেকে বাড়ি ফিরত ইউসুফ। শনিবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সকাল সাড়ে ১১টার দিকে টিকরা এলাকার একটি আম বাগানে ইউসুফের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০০ ঘ.