২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আ. লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

স্কুলে নিয়োগ না পেয়ে বরিশালের উজিরপুরে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

বরিশাল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে নিয়োগ না পেয়ে বরিশালের উজিরপুরে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ দেখায়। লাঞ্ছিত নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু হালদার জানান, বিদ্যালয়ের অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় হারতা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক লিটন পান্ডে ১৫ প্রতিযোগীর মধ্যে ১৫তম স্থান পান। পরে প্রথম স্থান অধিকারী রতন রায়কে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ডিজি’র পক্ষে নিয়োগপত্র দেন। তিনি বলেন, “এই ঘটনা জানতে পেরে লিটন সকাল ১০টার দিকে দলবল নিয়ে স্কুলে ঢুকে আমার গলায় জুতার মালা পরিয়ে দেন।” পাশাপাশি নিয়োগ বাতিল না হলে গুলি করে হত্যার হুমকিও দেন তিনি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনা বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের কর্মকা- বন্ধ থাকবে। এ ব্যাপারে লিটনের মোবাইল ফোন নম্বরে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/১৮২৮ ঘ.