২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে ইপিজেডে কারখানা ভাংচুর

ঈদ বোনাসসহ চার দফা দাবি আদায়ে সাভারে অবস্থিত ঢাকা ডিইপিজেডের একটি কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সাভার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাসসহ চার দফা দাবি আদায়ে সাভারে অবস্থিত ঢাকা ডিইপিজেডের একটি কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। শনিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) নতুন জোনে তাইওয়ানের মালিকানাধীন ‘এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে জিপার তৈরির কারখানায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। শিল্প পুলিশের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদুল আজহার পুরো বোনাস, ঈদের ছুটি সাত দিন করা এবং চলতি মাসের বেতনের ৬০ ভাগ ঈদের আগেই দেয়ার দাবিতে এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার প্রায় ৭০০ শ্রমিক সকাল থেকে কর্মবিরতি শুরু করে। মোক্তার হোসেন বলেন, “কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব না পেয়ে বেলা ১২টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে দরজা, জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।” কারখানার এক প্রশাসনিক কর্মকর্তা জানান, কারখানা ও বেপজার নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেয়ার পরও শ্রমিকরা ‘অযৌক্তিক’ দাবি তুলে ভাংচুর করেছে। তবে বিষয়টির সমঝোতার জন্য বেপজা, শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭০৬ ঘ.