পঞ্চগড়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা, দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে ১৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান বাবলা জানান, ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ, ভারত ও নেপালের ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার জানান, বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটির পর কর্মদিবসগুলোতে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরে দিয়ে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট না থাকায় এ বন্দর দিয়ে লোক পারাপার হয়না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৫৫ ঘ.
bdnews24