২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি আহাদের প্রতি খালেদার শ্রদ্ধা

ভাষাসৈনিক, রাজনীতিক অলি আহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক, রাজনীতিক অলি আহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চীন সফর শেষে শনিবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি শমরিতা হাসপাতালে যান। সেখানে বিরোধীদলীয় নেতা অলি আহাদের কফিনের শেষ শ্রদ্ধা জানান। অলি আহাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন খালেদা জিয়া। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, মোসাদ্দেক আলী ফালু, বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন। অলি আহাদের দল ডেমোক্রেটিক লীগ বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের অন্যতম শরিক। খোন্দকার মোশতাক আহমেদের গড়া এই দলের চেয়ারম্যান ছিলেন অলি আহাদ। অলি আহাদ ৮৫ বছর বয়সে শনিবার সকালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪০৮ ঘ.