২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ওষুধসহ ‘পাচারকারী’ আটক

সরকারি হাসপাতালের ওষুধ পাচারের অভিযোগে বুধবার এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রাজবাড়ী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হাসপাতালের ওষুধ পাচারের অভিযোগে বুধবার এক যুবককে আটক করেছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দের মোড়ে যাত্রীবাহী বাস থেকে আটক হন সাইফুল ইসলাম (২০)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডরিয়া গ্রামের মনসুর আলী ফরাজীর ছেলে। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ভোরে খুলনা-দৌলতদিয়া সড়কে গোয়ালন্দের মোড়ে বিভিন্ন পরিবহনে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি বাসে ওই যাত্রীর ব্যাগে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ পাওয়া যায়। এসআই আলমগীর আরো বলেন, জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম পুলিশকে জানান মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের সহায়তায় তিনি এসব ওষুধ নিয়ে যাচ্ছিলেন ঢাকায় বিক্রির জন্য। উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে প্রভারা ইনজেকশন, লিভোস্কিন ট্যাবলেট, প্যানটোনিক্স ট্যাবলেট, ওমিপ্রাজাল, এ্যাজিফোরমাইসিন ও কিলবাস সিরাপ। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.