২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক থেকে বাঁশ পড়ে শ্রমিকের মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে ট্রাক থেকে বাঁশ পড়ে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নীলফামারী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে ট্রাক থেকে বাঁশ পড়ে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে। মঙ্গলবার রাতে কালিগঞ্জ বাজারে এ দুর্ঘটনায় নিহত শ্রমিক বাবুল মিয়া (৫০) ডোমারের মটুকপুর নদিয়াপাড়ার নছির উদ্দীনের ছেলে। গুরুতর আহত অপর শ্রমিক হেলাল হোসেন একই গ্রামের সিরাজুল ইসলামে ছেলে। তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ওসি তাপস কুমার পন্ডিত জানান, মঙ্গলবার রাতে কালিগঞ্জ বাজারে ট্রাকে বাঁশ ওঠানোর সময় ট্রাকের ডালা খুলে পড়ে। এ সময় বাবুল ও হেলাল ট্রাকে থেকে পড়া বাঁশে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাবুল মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২১ ঘ.