২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ৬ জন ডাকাত গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 07:18 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নেত্রকোণা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণার কেন্দুয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশি। সোমবার রাতে উপজেলার গোপবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন খুলনার নতুন লঞ্চঘাট এলাকার সাইফুল (২২), সাইদুল (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আলী হোসেন (২৮), মামুন (২৪), আজিজ (২৮) ও নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের জাহেদ (৩৫)। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, ডাকাতি করার জন্য গোপবাজার এলাকায় হাজির খালে ৯/১০ জন ডাকাত জড়ো হয়েছে খবর পেয়ে অভিযান চালানো হয়। “এ সময় পুলিশ চারজনকে আটক করে।” পরে তাদের দেয়া তথ্য অনুুযায়ী করিমগঞ্জের বাহাদুরপুর গ্রাম থেকে আরো দুইজনকে আটক করা হয়। এ সময় আজিজ নামের একজনের বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান ও একটি রাম দা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কেন্দুয়া থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ২টি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩১৫ ঘ.