হবিগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধসহ দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বাহুবলের করিমপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক কাউছার মিয়া (২৫) এবং একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৬০)।
আহত অটোরিকশার যাত্রীরা হলেন ফাতেমা (৩৫), করিমুন্নেছা (৪২), ইসমাইল (১০), পরতিঙ্গা বিবি (৬৫), নাজমা বেগম (১৭), আজব চান (৭০), সজিব আলী (৫) ও জাকির আলী (৮)।
তদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বেলা ১টার দিকে বাহুবল থেকে নন্দনপুরগামী অটোরিকশাটির সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী প্রাণ এগ্রো লিমিটেড’র পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে, বলেন ওসি রফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24