সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েচে।
রোববার রাত ৯টার দিকে পৌর এলাকার বাজার রোডে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
মিঠুন চন্দ্র দাস (২২) সাভার পৌর এলাকার বাজার রোডে নরেশ চন্দ্র দাসের ছেলে। সাভার বাজার বাসস্ট্যান্ডে বিশাখা জুয়েলার্সের মালিক তিনি।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধুরাই মিঠুনকে হত্যা করেছে বরে প্রাথমিকভাবে জানা গেছে।
“বাজার রোডে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়ার সময় ঝগড়ার এক পর্যায়ে মিঠুনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়,” বলেন তিনি।
মুমূর্ষু অবস্থায় মিঠুনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০০৫ ঘ.
bdnews24