২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে প্রতিমা ভাঙচুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সার্বজনীন মন্দিরে আসন্ন দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

পটুয়াখালী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সার্বজনীন মন্দিরে আসন্ন দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে দাসবাড়ী গ্রামের মণ্ডপেএ ভাঙচুরের ঘটনা ঘটে বলে পূজা কমিটির লোকজন জানিয়েছেন। পূজা কমিটির সভাপতি নিতাই চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রতিমার কাজ শেষ করে সবাই বাড়িতে চলে যায়। সকালে প্রতিমা তৈরির কারিগর মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখতে পেয়ে সবাইকে খবর দেন। “মন্দিরে এসে দেখি গনেশের কান ও দাঁত এবং সরস্বতীর মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা,” বলেন নিতাই। বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে। এছাড়া উপজেলার সব মন্দিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত নেয়া হয়েছে। প্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০২০ ঘ.