২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর বাংলাদেশির লাশ দিল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসফের হাতে নিহত বাংলাদেশির লাশ চারদিন পর ফেরত দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসফের হাতে নিহত বাংলাদেশির লাশ চারদিন পর ফেরত দিয়েছে তারা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিলগাথুয়া সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আলম হোসেনের (৪০) লাশ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বিজিবি জানায়, বুধবার (১০ অক্টোবর) রাত ১ টার দিকে কৃষক আলম হোসেনকে হত্যা করে লাশটি ভারতের ভেতরে জঙ্গলের মধ্যে ফেলে রাখে বিএসএফ। বিজিবি ৩২ ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি অধিনায়ক সুবেদার রেজাউল করিম বলেন, বাংলাদেশের পক্ষে তিনি নিজে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ কমান্ডেন্টের মেঘনা কোম্পানি অধিনায়ক ইন্সপেক্টর প্রদীপ কুমার। লাশ হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি জাহিদ হোসেন ও ভারতের হোগলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাদ্রী বিকাশ চক্রবতী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫০ ঘ.