চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম (৯) নগরীর হামজারবাগ এলাকার আলী নগর বস্তির নূর আলমের ছেলে এবং স্থানীয় মোহানবাগ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
রোববার সকালে কলা ও মানববিদ্যা অনুষদের পশ্চিম পাশের ঝরণা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে বন্ধুদের সাথে ক্যাম্পাসে বেড়াতে আসে সাইফুল।
এ সময় ঝরণায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
তার বন্ধুরা ঘটনাটি তার পরিবারকে গিয়ে জানায় বলে জানান রফিকুল।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে রোববার সকালে লাশ খুঁজে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এসইউ/২২২৭ ঘ.
bdnews24