২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধবসতিতে হামলার নিন্দা ইউপিডিএফ’র

কথিত ধর্ম অবমাননার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

খাগড়াছড়ি, সেপ্টম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত ধর্ম অবমাননার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রপন্থী মুসলমানরা। এ সময় উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এছাড়া হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। ভাংচুর করা হয় গৌতম বুদ্ধের একাধিক মূর্তি। রোববার এক বিবৃতিতে ইউপিডিএফ’র সভাপতি প্রসিত খীসা বলেন, রাঙামাটিতে উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সহিংস হামলার সপ্তাহ না পেরোতেই রামুতে এ সহিংস ঘটনা ঘটেলো। এতে সংখ্যালঘু জাতি- সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আক্রান্তদের পাশে দাঁড়াতে দেশের গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তির প্রতি আহ্বান জানান তিনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার,শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত বিহার ও বুদ্ধমূর্তি পুনর্নির্মাণের দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬০৮ ঘ.