২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নিচে কাটা পড়ল শিশুর পা

রাজধানীর কমলাপুরে শুক্রবার বিকেলে ট্রেনের নিচে পা পড়ে এক শিশু ডান পা হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুরে শুক্রবার বিকেলে ট্রেনের নিচে পা পড়ে এক শিশু ডান পা হারিয়েছে। শিশুর নাম মো. মনির হোসেন (৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আহত মনিরের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির ও তার বন্ধু রহিম কমলাপুরে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে ওঠার চেষ্টা করে। কিন্তু এ সময় মনির পা পিছলে নিচে পড়ে গেলে তার ডান পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। তার পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে তিনি জানান। শিশুটিকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি তার বিস্তারিত পরিচয় জানাতে পারছে না। শুধু বলেছে, রামপুরার একটি বাড়িতে তার বাবা মকবুল হোসেন দারোয়ানের চাকরি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২২০৯ ঘ.