২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালালের হত্যা মামলা গোয়েন্দা পুলিশে

নেত্রকোনা-১ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার হত্যা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-১ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার হত্যা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি এ কে এম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা পুলিশের কাছ থেকে শুক্রবার হত্যা মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা জালাল গত মঙ্গলবার নিজের পিস্তলের গুলিতে নিজের বাড়িতে মারা যান, যাকে ‘রহস্যজনক’ বলছে তার দল। তার ছেলে কুতুবউদ্দিন তালুকদার রুয়েল এ ঘটনাকে হত্যাকা- উল্লেখ করে বুধবার রাতে থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে মামলার আসামি জালালের স্ত্রী আয়েশা বেগম ও তার আগের পক্ষের সন্তান মাসুদকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এদিনই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পায় পুলিশ। ওসি জানান, জেলা ডিবি পুলিশের কার্যালয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কিছু জানাননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫০ ঘ.