বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়া দুই জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন উপজেরার শংকরপুর গ্রামের বাছেদ দেওয়ানের শফিক দেওয়ান (২২) ও একই গ্রামের ছাদের মাঝির ছেলে মারুফ মাঝি (২৫)।
জেলেদের কাছ থেকে উদ্ধার সাত মণ জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া উদ্ধারকৃত এক মণ জাটকা স্থানীয় এক এতিমখানায় প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি।
ওসি শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার মৎস্য কর্মকর্তার সঙ্গে উপজেলার বিভিন্ন নদীতে অভিযান করে পুলিশ।
“এ সময় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় দুই জেলেকে আটক করা হয়।”
পরে তাদের বরিশাল কেন্দ্রীয়কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৫ ঘ.
bdnews24