২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

বন্দরনগরীর ডবলমুরিং এলাকায় চলন্ত ট্রাকের ওপর থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর ডবলমুরিং এলাকায় চলন্ত ট্রাকের ওপর থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ১১ টার দিকে ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা হয় বলে পুলিশ জানায়। নিহত মো. লিটন (২৫) নারায়ণগঞ্জের পাগলা এলাকার নজরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল শ্যামল তনচঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটন ট্রাকের ওপর ছিলেন। চলন্ত ট্রাক থেকে হঠাৎ পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কনস্টেবল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/১৪৩৫ ঘ.