বরিশাল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে বালুবাহী একটি ট্রাক চাপায়চার বছরের এক শিশু নিহত হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান জানান, সোমবার রাত ১০টার দিকে গোড়াচাঁদ দাস রোডে সাহেবের গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম রুহী। বাবা-মায়ের সঙ্গে মামা বাড়ি যাওয়ার পথে সে ট্রাকচাপা পড়ে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা নগরীর জাগুয়া কলেজের শিক্ষক সফিকুল ইসলামও সামান্য আহত হন।
ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রুহীকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুহীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ইব্রাহিম খলিলকে (২৪) পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে রুহীর লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এমএইচপি/১২২৩ ঘ.
bdnews24