২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ভাংচুর-অবরোধ

রাজধানীর ধানমণ্ডিতে বাসের ধাক্কায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র আহত হওয়ার জেরে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে বাসের ধাক্কায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র আহত হওয়ার জেরে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধে প্রায় তিন ঘণ্টা সাত মসজিদ রোডে যান চলাচল বন্ধ থাকে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মীর শরিফুল হক জানান, সকাল ১০টার দিকে ধানমণ্ডির মেডিনোভা ক্লিনিকের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় আহত হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র শাওগাতুল আলম শিমুল। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এ খবর পৌঁছালে ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বেলা ১টার দিকে আবার যান চলাচল শুরু হয় বলে এসআই শরিফুল হক জানান। আহত শিমুলকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৬৫৫ ঘ.